Rehana Putul

জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিরওয়ারিশপুর গ্রামে। বাবা মনিরুল ইসলাম এবং মা নূরজাহান বেগম (নূরী)। মাধ্যমিক স্কুলে কবিতা আবৃত্তির মধ্য দিয়েই সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। তার প্রথম লেখা প্রকাশিত হয় ২০০৮ সালে ‘আমার দেশ’ পত্রিকায়। এরপর কালের কণ্ঠ, সমকাল, অন্যদিগন্ত’সহ অন্যন্য পত্রিকা এবং ম্যাগাজিনে লেখালেখি চলে নিয়মিত। পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যে। অবিরাম জানার আগ্রহে জ্ঞানের সমুদ্রে সাঁতরে বেড়ান ক্লান্তিহীনভাবে। ২০১৪ সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পরে পাঠক মহলে এক অভিন্ন জায়গা করে নেন রেহানা পুতুল। এটি তার প্রকাশিত ৫ম গ্রন্থ। নিবেদিত প্রাণ হয়ে সাহিত্যের সকল শাখায় রাখতে চান সোনালী স্বাক্ষর। লেখালেখির পাশাপাশি সমাজ ও মানবিকতাকে চেতনায় ধারণ করেন বলে ক্ষুধার্ত ও অর্থাভাবে চিকিৎসাহীন মানুষের পাশে দাঁড়াতে চান করুণা করে নয় ভালোবাসার হাত বাড়িয়ে।
Jibon Theke Dure
কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু ভালোলাগা, কিছু দুঃখ আর কিছু গভীর অনুভূতি এসব কিছুর মাঝেই আমাদের বেঁচে থাকার যত বিপুল আয়োজন। কিছু পূর্ণতা আর অপূর্ণতার মাঝে..
৳150
ISBN: 9789849275091Total Pages:80
Edition:1st
Book Language:Bangla
Available Book Formats:Hard Cover
Year:2018
Publication Date:0000-00-00

